ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাংবাদিক মোস্তফা খানের উপন্যাস ‘একটি কলমের দাম’ এর মোড়ক উন্মোচন মনোহরদীর নারী উদ্যোক্তা সুমাইয়া আক্তার পেলেন অদম্য নারী পুরস্কার নরসিংদীতে মহাসড়কের অধিগ্রহণের অর্থ না পাওয়ার অভিযোগতুলে প্রকৌশলীর ওপর হামলা মৌসুমি লাইফস্টাইল মার্টের নতুন আউটলেট উদ্বোধন করলেন নুসরাত ফারিয়া পরিবার ও বন্ধুদের নিয়ে জন্মদিন কাটালেন আদ্রিকা এ্যানী ঈদে মুক্তি পাচ্ছে মজুমদার ফিল্মস এর “ভালোবাসি তোমায়” কুলিয়ারচরে চুরি যাওয়া মোটরসাইকেল ব্রাহ্মণবাড়িয়া থেকে উদ্ধার, আটক ২ নরসিংদীতে দেড়শত প্রতিবন্ধী ব্যক্তির মাঝে জিয়া ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ অদম্য নারী পুরস্কার পেলেন মা ও মেয়ে আমীরগঞ্জ ইউপি সদস্য খালেদা পারভীন পেলেন বিভাগীয় অদম্য নারী পুরস্কার

নির্বাচনের পরিবেশ নষ্ট হতে দেওয়া যাবে না: রবি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬ ৯৪ বার পড়া হয়েছে
আলোকিত খবর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আলোকিত খবর ডেস্ক:

ঢাকা ১০ আসনের বিএনপি প্রার্থী শেখ রবিউল আলম রবি নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে জোর দিয়েছেন। তিনি বলেছেন, রাষ্ট্রে একটি সুবিধাভোগী গোষ্ঠী আছে যারা নির্বাচনকে বিতর্কিত করতে চায়, ভণ্ডুল করতে চায়। তাদের হাতে কোনো সুযোগ দেওয়া যাবে না। আমাদের আরও আন্ডারস্ট্যান্ডিং থাকা উচিত। দেশের সার্বজনীন স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে এবং কোনো প্রার্থী বা দলের ক্ষুদ্র স্বার্থে উত্তেজনা সৃষ্টি করা উচিত নয়।

বৃহস্পতিবার ঢাকা ১০ আসনে নির্বাচন প্রচারণাকালে সাংবাদিকদের কে এসব কথা বলেন তিনি।
রবিউল বলেন, আমি ৩৩ বছর ধরে এই এলাকায় রাজনীতি করছি। সেই কারণে জনগণ আমাকে তাদের প্রতিনিধিত্বকারী হিসেবে বেছে নিয়েছে। ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার দায়িত্ব জনগণ নিজেই নিয়েছে। তারা উৎসাহিত, সরব, সোচ্চার এবং নিজেরা প্রচারণায় অংশ নিচ্ছে। দল-মত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ।

তিনি বলেন, নির্বাচনের পরে জনগণের সঙ্গে মিথস্ক্রিয়া থাকবে। জনগণের সমস্যা আমার সমস্যা। এভাবে দীর্ঘদিনের আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে। সাধারণ মানুষ মনে করে, তারা কোনো নেতা নয়, বরং তাদের পাশে একজন মানুষ পেয়েছে, যিনি তাদের বুঝতে পারে।

নারীর রাজনৈতিক অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, “আমি পার্টিসিপেশন চাই নারী-পুরুষ সবাইকে। তাদের অভিপ্রায় ব্যক্ত করার সুযোগ থাকা উচিত। রাজনীতিবিদরা জনগণের চিন্তাভাবনা গ্রহণ করবে। এটাই জবাবদিহিতা এবং দায়িত্বপ্রমাণ।

তিনি আরও উল্লেখ করেন, নির্বাচনের পরিবেশ ঠিক রাখতে আমাদের দায়িত্ব আছে। আলোচনার মাধ্যমে যেকোনো সমস্যা সমাধান সম্ভব। দেশে সব অঞ্চলে রাজনৈতিক দলেরও সচেতন থাকা উচিত। এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ, বিচ্ছিন্ন ঘটনা সীমিত।
শেখ রবিউল আলম রবি বলেন, আমরা জনগণকে উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার সুযোগ দিতে চাই। জনগণ যে রায় দেবে তা গ্রহণযোগ্য। বিজয়ীকে অভিনন্দন, পরাজিত প্রার্থী আগামীতে আরও শক্তিশালী হয়ে আসবেন। জনগণ ভালো অপশন বেছে নেবে। এটাই গণতান্ত্রিক ধারা। এটি প্রতিষ্ঠা করা জরুরি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নির্বাচনের পরিবেশ নষ্ট হতে দেওয়া যাবে না: রবি

আপডেট সময় : ০৩:৩৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬