ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে ডিএমএফ’র সৌজন্য সাক্ষাৎ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬ ২৯ বার পড়া হয়েছে
আলোকিত খবর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হৃদয় খান, স্টাফ রিপোর্টার:

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ডিজিটাল মিডিয়া ফোরাম (ডিএমএফ)।

২৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) রাতে মন্ত্রীর বাসভবনে ডিএমএফ নেতৃবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং পারস্পরিক কুশল বিনিময় করেন।

এ সময় তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ভবিষ্যতে যেকোনো ইতিবাচক কার্যক্রমে ডিএমএফ’র পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ডিএমএফ প্রেসিডেন্ট মো. দেলোয়ার হোসেন, সেক্রেটারি ডা. তৃণা ইসলাম, দপ্তর সম্পাদক আরেসুল ইসলাম রাসেল, প্রচার সম্পাদক নাজিম উদ্দীন, আইসিটি বিষয়ক সম্পাদক সোলায়মান শাওনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। উপদেষ্টা পরিষদ থেকে উপস্থিত ছিলেন মাসউদ বিন আব্দুর রাজ্জাক।

ডিএমএফ প্রেসিডেন্ট মো. দেলোয়ার হোসেন বলেন, ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিতভাবে ডিজিটাল মিডিয়ার উন্নয়নে ডিএমএফ সব সময় যৌথভাবে কাজ করতে প্রস্তুত।’

ডিএমএফ সেক্রেটারি ডা. তৃণা ইসলাম বলেন, ‘নিউজ মিডিয়া ও ডিজিটাল মিডিয়ায় গুজব ও অপতথ্য রোধে ডিএমএফ সক্রিয়ভাবে কাজ করে যাবে এবং এ সংক্রান্ত যেকোনো উদ্যোগে সংগঠনটি অগ্রণী ভূমিকা রাখবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে ডিএমএফ’র সৌজন্য সাক্ষাৎ

আপডেট সময় : ০৩:৩৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬