ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ধ্রুব মিউজিক স্টেশনের ৯ বছর পূর্তি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩০:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬ ২৯ বার পড়া হয়েছে
আলোকিত খবর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হৃদয় খান, স্টাফ রিপোর্টার:

প্রতিষ্ঠা ও প্রকাশনার নয় বছর পূর্ণ করে দশ বছরে পা রাখলো দেশের আলোচিত অডিও ভিজ্যুয়াল প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।

২০১৭ সালের এই দিনে (২৫ ফেব্রুয়ারি) বাংলা গানকে বিশ্ব দরবারে তুলে ধরতে এবং তারুণ্যের স্বপ্নকে আরও বেশি ঝলমলে করতে কণ্ঠশিল্পী ধ্রুব গুহর উদ্যোগে যাত্রা করে প্রতিষ্ঠানটি। যাত্রার পর থেকে ধ্রুব মিউজিক স্টেশন প্রকাশ করতে থাকে মানসম্পন্ন গান ও ভিডিও। সেই মিছিলে দেশের কিংবদন্তি থেকে শুরু করে নতুন প্রতিভাবানদের গান প্রকাশ করে প্রতিষ্ঠানটি। ক্রমাগত সেসব গান পৌঁছে যায় দর্শক শ্রোতার পছন্দের শীর্ষে। আর ধ্রুব মিউজিক স্টেশন হয়ে ওঠে সংগীতের নির্ভরতার অনন্য এক নাম। সেই সাথে প্রতিষ্ঠানটি সকলের আস্থা ও ভালোবাসা নিয়ে প্রসারিত করতে থাকে নিজেদের সাংস্কৃতিক বলয়। প্রযোজনা শুরু করে তুমুল সব জনপ্রিয় নাটক।

বর্ষপূর্তিতে প্রতিষ্ঠানটির কর্ণধার ধ্রুব গুহ ডিএমএসের সকল শ্রোতা-দর্শক, শিল্পী-কুশলী, বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়ী, প্রিন্ট, অনলাইন, ইলেকট্রনিক মিডিয়াসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, ‘বিগত দিনগুলোর মতো আগামী দিনগুলোতেও দেশের সব গুণী শিল্পীদের নিয়ে কাজ করবে ধ্রুব মিউজিক স্টেশন। পাশাপাশি নতুন প্রতিভাবানদের নিয়ে কাজ করা অব্যাহত রাখবে।’

তিনি আশা প্রকাশ করেন, বিগত বছরগুলোর ন্যায় আগামী বছরগুলোতেও সবার অকৃত্রিম ভালবাসা আর সহযোগিতা নিয়ে এগিয়ে যাবে ধ্রুব মিউজিক স্টেশন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ধ্রুব মিউজিক স্টেশনের ৯ বছর পূর্তি

আপডেট সময় : ০৩:৩০:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬